পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী

পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী।জাতীয় সংসদে পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে এই বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুশির উৎসবে মাতেন সাপাহার উপজেলা বাসী।পড়ুন>>শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়

এমন বড় উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই রাতেই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগন।

এদিকে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এবং স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান দেওয়া হয়।

এসময় সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিলকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!